আমি আলোর পথের যাত্রী শূন্যতার মাঝে খুঁজি তারে বেদনা বিধুর হোক সে রথ তবু নির্মোহ সত্যের অভিযাত্রী । আমি পথে পথে খুঁজে ফিরি পথ শূন্যপথ আমায় কাঁদায় চাবুকে ক্ষতবিক্ষত করে আলেয়া আমায় হাতছানি দেই কিন্তু অটল অবিচল আধারের সাথ ধরে নেই কোনো আপোস এ আমার আগ্নীশপথ। আমার নিঃসঙ্গতায় আশা নিরাশার দোলায় যখন জীবন প্রদ্বীপ নিভে যেতে চাই ,তখন শূন্যতা স্নেহের পরশ বুলায়,মায়া মমতায় আমার ব্যর্থতা ভুলায়। হ্রদয় গভীরে শূন্য আধারে ডুব দিয়ে আলোকিত রূপে তারে পায়,আমার নিমগ্নসাধনায়, আমার শূন্যতার অনুরণন পুণ্যতা পায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মে ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।